ঢাকার কেরাণীগঞ্জে নতুন করে একজন নারীসহ আরো পাঁচ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত নারীর বয়স ৪২ বছর। এছাড়া বাকি পাঁচ জনের বয়স ২৮ থেকে ৫৫ এর মধ্যে।
এদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নারী কর্মী রয়েছেন। এছাড়া বাকি পাঁচজনের ৪ জনই জিনজিরা ইউনিয়নের বাসিন্দা ও একজন শুভাঢ্যা ইউনিয়নের।
আজ ২৬ এপ্রিল (রোববার) কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন করে তিনজন আক্রান্তসহ মোট আক্রান্ত ৮৯ জন। এর মধ্যে মারাগেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ জন।
কেএ/বার্তাবাজার