করোনাভাইরাসের কারণে মানুষের চাহিদাকে পুঁজি করে পণ্যের দাম নির্ধারিত মূলের চেয়ে বেশি রাখায় ১২ দোকানিকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
সহকারী কমিশনার (ভূমি) জনাব শংকর চন্দ্র বৈদ্যের নেতৃত্বে ভেদরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় রবিবার (২৬ এপ্রিল) দুপুরে এ মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
উপজেলা ইউএনও অফিস সূত্রে জানা যায়, জনগণকে ঘরে অবস্থান, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাজারে কালোবাজারি, মজুতদারি ও অহেতুক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য সহকারী কমিশনার (ভূমি)নির্বাহী ম্যাজিস্ট্রেটে জনাব শংকর চন্দ্র বৈদ্যের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শংকর চন্দ্র বৈদ্য বলেন, এ কার্যক্রম কালে অতিরিক্ত দ্রব্যমূল্য রাখায় এবং পন্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ১২ জনকে ১৭৫০০/ সতেরো হাজার পাচশত টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
কেএ/বার্তাবাজার