লকডাউনের মধ্যে আবারও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ

চলমান লকডাউনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আবারো দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বাড়ির সীমানা প্রাচীর নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুরাইল গ্রামের বাসিন্দা ধলাই মিয়া তার বাড়িতে সীমানা প্রাচীর দিতে চাইলে প্রতিবেশী ধন মিয়া বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধা ঘণ্টা চলা ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর