কর্মহীন, অসহায় ও দিনমজুরদের পাশে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা!

করোনাভাইরাস মোকাবেলায় মানবিক সহায়তায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে কর্মহীন ,অসহায়, দুস্থ ও দিনমজুরদের পাশে সহযোগিতার হাত বাড়াচ্ছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।

এর মধ্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল করিম জুয়েল উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থদের খাদ্যসামগ্রী এবং সুরক্ষা উপকরণ বিতরণ করেছেন ।

তিনি জানান, ইতি মধ্যে ১ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী, ৫শ’ জনের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ,এবং ৩শ’ ব্যক্তির মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

সাবেক এই ছাত্র নেতা বলেন,সমাজের বিত্তশালী ব্যক্তিরা এগিয়ে আসলে এবং যার যার অবস্থানের আলোকে সহযোগিতা করলে এই করোনা দুর্যোগে যুদ্ধবিজয়ী বাঙালিরা জীবনঘাতক করোনাভাইরাসের ধকল থেকে কাটিয়ে উঠতে পারবে। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো এখনেই সময় ।তাই সমাজের সকল বিত্তশালীকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর