করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে সাকিব আল হাসান ব্যাট নিলামে বিক্রি করেছেন, মুশফিকুর রহীম ও মোহাম্মদ আশরাফুল তারা ব্যাট নিলামে তুলবেন, তাদের মতো নিজের কিছু সামগ্রি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন বিগ বস মাশরাফি। এ নিয়ে ‘অকশন ফর অ্যাকশন’-এর সাথে প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছেন বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক।
তবে আগামী রোববারের মধ্যেই মাশরাফি নিশ্চিত করবেন তিনি কি কি সামগ্রি নিলামে তুলবেন। এটি নিশ্চিত করার পরই নিলামের তারিখ ও সময় জানিয়ে শুরু হবে ফেসবুক প্রচারণা। তবে প্রাথমিকভাবে জানা গেছে, ম্যাশ তার জার্সি ও ১৬ বছরের সঙ্গী লাকি চ্যাম্প ব্রেসলেটের কথা জানিয়েছেন ‘অকশন ফর অ্যাকশন’ কর্তৃপক্ষকে
তবে কোন জার্সিটি নিলামে তোলা হবে সে ঘোষণাও আসেনি এখনও। নিলামে সাকিবের ব্যাট বিক্রির মধ্য দিয়ে যাত্রা শুরু করে ফেসবুকভিত্তিক অকশন প্রতিষ্ঠান ‘অকশন ফর অ্যাকশন’।
কেএ/বার্তাবাজার