ভেদরগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও ইউনিয়নের মনুয়া গ্রামের এক নারী (৪০) তিনি এক সপ্তাহ আগে তার ডাক্তার দেখানোর জন্য তার ছেলেকে নিয়ে ঢাকা গিয়েছিলেন।

ওই নারী ও তার ছেলে ঢাকা থেকে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন এবং তার শরীরে করোনার লক্ষণ দেখা দিলে বিষয়টি এরাকায় জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা পরীক্ষার জন্য গত ১৭ এপ্রিল তাদের বাড়ি গিয়ে ওই দুইজনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইসিডিডিআরবি পাঠানো হয়।

তারা ভেদরগঞ্জ উপজেলার নিয়মিত বাসিন্দা। রবিবার (২৬ এপ্রিল) রাতে প্রাপ্ত রিপোর্টে তাদের করোনাভাইরাস পজিটিভ বলে জানান জেলা স্বাস্থ্য ও জেলা করোনা কন্ট্রোল রুম এর ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ।

উপজেলা আর.এম.ও মাছুম আবির জানান, ওই নারী ও তার ছেলে কয়েকদিন আগে ঢাকা থেকে আসেন তার ডাক্তার দেখিয়ে। করোনার লক্ষণ নিয়ে হালকা অসুস্থ হয়ে পড়েন। পরে গত ১৭ এপ্রিল তাদের নমুনা পরীক্ষার জন্য আইসিডিডিআরবি পাঠানো হলে শনিবার রাতে তাদের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া যায়।

এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর-আল-নাসীফ জানান, করোনা পজিটিভ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে এই এলাকার ২ টি বাড়ি লকডাউন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগীয় টিম তার বাড়িতে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করছে এবং আজকে তাদের পাশের বাড়ির আরও দুই জনের করোনা সন্দেহ হলে তাদের ও নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তীতে রোগীর অবস্থা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে ও তিনি জানিয়েছেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর