করোনাভাইরাসের আতঙ্ক ও সংক্রমণে থমকে আছে পৃথিবী। ঘরবন্দী সময় কাটছে কোটি মানুষের। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা ব্যস্ত মানুষগুলোর সময়।
এমন দুঃসময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন সমাজের নিম্নআয়ের দিনমজুর মানুষেরা। আর এ অসহায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের ৪০ টি পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে “কেরানীগঞ্জ টাইগার কিং বয়েস” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। এসময় উপস্থিত ছিলেন “টাইগার কিং বয়েস” এর সভাপতি সানি মির্জা, সাধারণ সম্পাদক সাফায়ত হোসাইন আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক রিজন হোসাইন।
আজ ২৬ এপ্রিল (রবিবার) বিকেল সাড়ে তিনটার দিকে কেরানীগঞ্জ গোলচত্ত্বর এলাকায় কর্মহীন হয়ে পড়া অসহায় গরিব দুস্ত ৪০টি পরিবারের মাঝে বৃষ্টিতে ভিজে ত্রাণ বিতরণ করেন “কেরানীগঞ্জ টাইগার কিং বয়েস”।
টাইগার কিং বয়েস এর সভাপতি সানি মির্জা জানান, আমারা কয়েক জন মিলে নিজেদের ইচ্ছায় এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষগুলোর পাশে এসে দাড়িয়েছি। এর আগেও আমরা মাস্কসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আজ রমজানের ২য় দিন চলছে। হয়তোবা অনেকের ঘরেই খাবার নেই। অনেকে না খেয়ে রোজা রাখছেন। তাই আজকেও নিজেদের সাদ্য মত এই বৃষ্টির মাঝে খাদ্য সামগ্রী নিয়ে ৪০টি পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। কেবলমাত্র মানবতাবোধ থেকে আমরা এই কাজে অংশ নিয়েছি বলেন জানান তিনি। তার আশা, সমাজের অন্য বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে অসহায় মানুষেরা উপকৃত হবেন এবং এদেশে কাউকে না খেয়ে থাকতে হবে না।
বার্তা বাজার/এম.সি