তথ্য প্রতিমন্ত্রীকে নিয়ে জেলা ডেপুটি সিভিল সার্জন শফিক লিমনের কিছু কথা

রাত ১২ টা বেজে ২০ মিনিট (২৬/৪/২০২০)। মাননীয় তথ্য প্রতিমন্ত্রী, জনাব আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি স্যারের সাথে কথা শেষ করলাম। স্যার যখনই আমাকে ফোন দেন, আমি অটোমেটিক সাত দিনের কাজের ফুয়েল পেয়ে যাই, স্যারের কথা শুনে। অসম্ভব একজন পজিটিভ মানুষ, ডাক্তার মুরাদ হাসান স্যার। করোনা যুদ্ধের শুরু থেকেই, জামালপুরের সকল সাস্থ্যকর্মীর কাজের উৎসাহ এবং অনুপ্রেরণা, আমাদের ডাক্তার মুরাদ হাসান স্যার। স্যার প্রথম থেকেই আমাদের জামালপুরের সকল সাস্থ্যকর্মীদের করোনা নিরাপত্তা সরঞ্জাম থেকে শুরু করে, করোনা রুগীদের সার্বিক ব্যবস্থাপনা, এবং জামালপুরের ২৬ লক্ষ মানুষের সাস্থ্যনিরাপত্তা নিয়ে প্রায় প্রতিদিনই আমার সাথে কথা বলেন । আমি অবাক হই, আমার মতো একজন অফিসারের সাথে স্যার প্রায় প্রতিদিনই কথা বলেন, করোনা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন আমাকে, আমাকে গিয়ার আপ করেন। এত উচ্চ পর্যায়ে থেকে আমরা ক’জন পেরেছি, আমাদের ইগোকে ভুলে, এতো বড়ো মনের অধিকারী হয়ে, বিভিন্ন সেক্টরের সুপ্ত মেধাকে চাংগা করে কাজে লাগাতে এ সমাজে। স্যার স্যালুট আপনাকে। স্যার প্রতিদিনই জানতে চান, করোনা ব্যাবস্থাপনায় কি লাগবে জামালপুরে । জানিয়েছি আমাদের সাস্থ্য প্রটেকশন লাগবে ; স্যার সাথে সাথে দিয়েছেন, উন্নতমানের পিপিই, গগলস, ফেইস সিল্ড, এন৯৫ মাস্ক, হেড ক্যাপ, স্যু কাভার ইত্যাদি। মাননীয় আজম স্যার, মাননীয় মুরাদ স্যার,

মাননীয় মোজাফফর স্যার এবং মাননীয় জেলা প্রশাসক স্যারকে বলেছি ; আমাদের স্যাম্পল ময়মনসিংহে অনেক জমে যাচ্ছে। ওখানের ১ টি ল্যাব পারছে না পুরো ডিভিশনকে কাভার দিতে। স্যার কালবিলম্ব না করে, মির্জা আজম স্যারের কন্ঠে কন্ঠ মিলিয়ে, তাৎক্ষনিকভাবে বলেছেন, ইন্সাল্লাহ জামালপুরে ল্যাব হয়ে যাবে( আমিন)। আমি নিশ্চিত, ইন্সাল্লাহ জামালপুরে আমরা দ্রুত আর টি পি সি আর ল্যাব পেয়ে যাব। করোনা মোকেবেলায় দ্রুত আমরা জামালপুরের চিত্র পেয়ে যাব। সে অনুযায়ী ব্যাবস্থা নিয়ে, বাচাতে পারবো আমরা জামালপুরের হাজারো মানুষের প্রাণ, ইন্সাল্লাহ। মাননীয় তথ্য প্রতিমন্ত্রী স্যারকে বলেছি যে, আক্রান্ত ডাক্তাররা কোথায় থাকবে স্যার? স্যার দ্রুত তার ব্যবস্থা করে দিয়েছেন, প্রয়োজনে সরিষাবাড়ির জেলা পরিষদের বাংলোকেও ব্যাবহার করতে নির্দেশ দিয়েছেন । বিনিময়ে শুধু চেয়েছেন যে, জামালপুরের করোনা রুগীরা যেনো বেস্ট সার্ভিসটা পায়। স্যার আমরা জামালপুরের সাস্থ্যকর্মীরা আপনাকে কথা দিচ্ছি, যতোক্ষন দেহে আছে প্রান- আমরা সাস্থ্যকর্মীরা লড়ে যাব প্রানপনে করোনার বিরুদ্ধে ইন্সাল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।

লেখা: জেলা ডেপুটি সিভিল সার্জন শফিক লিমনের ফেসবুক থেকে নেয়া।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর