গলায় ছুরি ধরে পুত্রবধূকে ধর্ষণ করলো শ্বশুর

নাটোরের সিংড়া এলাকায় গলায় ছুরি ঠেকিয়ে আপন পুত্রবধূকে ধর্ষনের অভিযোগ উঠেছে আব্দুল হামিদ (৫৫) নামের এক ব্যাক্তির নামে। শনিবার (২৫ এপ্রিল) রাতে ধর্ষণের শিকার ঐ নারী সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। ধর্ষক আব্দুল হামিদ সিংড়ার বিয়াশ চকপাড়া গ্রামের মরহুম চাঁণ আলীড় পুত্র।

জানা যায়, বছর তিনেক আগে পারিপারিকভাবে ঐ নারীর সাথে বিয়ে হয় আব্দুল হামিদের ছেলের। তারপর থেকেই পূত্রবধুকে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার প্রস্তাব দিয়ে আসছিল হামিদ। দেড় বছর আগে নিজের পূত্রবধুকে আরও একবার ধর্ষণের চেষ্টা করেছিলেন তিনি। বিষয়টি জানাজানি হলে স্বামীকে নিয়ে অন্যত্র চলে যায় ওই নারী। ওনেক অনুরোধের পর ৭ মাস আগে আব্দুল আহ্মিদের ছেলে তার স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসে।

গত ১০ এপ্রিল (শুক্রবার) বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ধারালো অস্ত্র ধরে পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন আব্দুল হামিদ। নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে পালিয়ে যান তিনি।

ভূক্তভোগী ওই নারী জানান, বিচারের জন্য থানায় অভিযোগ দিতে চাইলে গ্রাম্য মাতবররা তাকে নিষেধ করে। তারা বলেছে গ্রাম্য শালিসে বিচার করা হবে। কিন্তু ১৫ দিন পার হলেও কোনো বিচার না পেয়ে শনিবার রাতে থানায় অভিযোগ দিয়েছেন। সালিশ না হওয়ার সুযোগে অভিযুক্ত আব্দুল হামিদ গ্রাম থেকে উধাও হয়ে গেছে বলে জানান তিনি।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর