কক্সবাজারে ৭১ জনের নমুনা পরীক্ষাকরে এক নারী চিকিৎসকের দেহে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। আজ (রবিবার) কক্সবাজার মেডিকেল কলেজ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত চিকিৎসক টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন।
গতকাল (শনিবার) টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩২ জন ডাক্তার, নার্স মিলিয়ে কক্সবাজারের বিভিন্ন এলাকার মোট ৭১জনের (কোভিড-১৯) নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে টেকনাফ হাসপাতালের এক নারী চিকিৎসক ব্যথিত বাকী ৭০জনের শরীরে করোনার অস্থিত্ব সনাক্ত করা যায়নি। এপর্যন্ত কক্সবাজার জেলায় ৮০৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল জানান, আক্রান্ত চিকিৎসককে টেকনাফ হাসপাতালের আইস্যোলেশনে নিয়ে চিকিৎসার প্রক্রিয়া চলছে।
বার্তা বাজার/এম.সি