ব্যাংকের মূল ফটক থেকে শুরু দীর্ঘ লাইন গা-ঘেঁষাঘেঁষি করে দাড়িয়ে আছেন অপেক্ষাকৃত শত শত মানুষ। আজ রোববার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের পৌর মার্কেট এলাকায় সোনালী ব্যাংক শাখায় বিধবা ভাতা,বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা তুলতে আসা অপেক্ষাকৃত মানুষের চিত্র এটি। বর্তমান সময়ে নোভেল করোনা ভাইরাসের কঠিন সময় অতিক্রম করছে বাংলাদেশ, প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। সরকারের পক্ষ থেকে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইতিমধ্যে ২য় দফা চলমান ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। শারীরিক দূরত্ব বজায় রাখতে মানুষ জনের ঘরে থাকা নিশ্চিত করতে রাস্তায় ঘাম ঝরাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় প্রশাসন হিমশিম খাচ্ছেন মানুষের সুরক্ষা সেবা প্রদান করতে, এমনি সময়ে সুনামগঞ্জ সোনালী ব্যাংকের দায়িত্বহীন এমন আচরণ ভাবিয়ে তুলছে সবাইকে। সারা দেশ আজ অঘোষিত অবরুদ্ধ অনেক জায়গায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধির ফলে স্থানীয় প্রশাসন থেকে লকডাউন করা হয়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারা দেশে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে করোনা মোকাবিলায় সাহস যোগাচ্ছেন।
সোনালী ব্যাংক সূত্রে জানা যায় আজ সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ৩৫০ জনকে বিধবা,বয়স্ক ও প্রতিবন্ধীদের মধ্যে ভাতা প্রদান করা হচ্ছে। কিন্তু সুনামগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা ঘটনাস্থলে মাইকিং করে লোকজনকে সরানোর চেষ্টা করলে ও কেউ আমলে নেননি তাদের। রিতীমত হুলস্থুল করে কে কার আগে ব্যাংক থেকে টাকা তুলে নিবেন এমন দৃশ্য দেখা যায়। ফলে এই দীর্ঘ লাইনে লকডাউন, গৃহবন্দী হয়ে থাকা করোনা মোকাবিলায় সব ধরনের স্বাস্থ্য বিধি গোল্লায় যাবে বলে মনে করেন বিশেষজ্ঞজন।
এ ব্যাপারে দায়িত্ব পালনকারী রেড ক্রিসেন্টর সদস্যরা জানান,পুলিশ বাহিনীর সাথে সমন্বয় করে সাধারন মানুষজনকে বুঝিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।
এব্যাপারে সুনামগঞ্জ সোনালী ব্যাংক শাখার ম্যানেজার মোঃ আতিকুল ইসলাম বলেন,আমরা ব্যাংক কৃর্তপক্ষ চেষ্টা করতেছি কিন্তু সাধারন মানুষজনকে কোনভাবেই সরানো যাচ্ছেনা। তিনি ঘটনাটি সদর উপজেলা নির্বাহী অফিসার,সদর মডেল থানা পুলিশ ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের ইনফর্ম করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন এখন মহামারী করোনা ভাইরাসের কারণে খুবই ক্রাইসেস সময় অতিবাহিত হচ্ছে। আগে প্রতিদিন একটি ইউনিয়নে দেয়া হতো কিন্তু করোনাভাইরাসের কারণে তিনটি ওয়ার্ড করে এই ভাতাগুলো প্রদান করা হচ্ছে
বার্তা বাজার/এম.সি