করোনা: জীবননগরে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ

চুয়াডাঙ্গার জীবননগর উথলীতে গত ২২ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়। পরে তার মৃত্যুতে চরম আতঙ্ক বিরাজ করছিলো সাধারন মানুষের মধ্যে।

রবিবার দুপুরে জীবননগর উপজেলা নির্বাহি অফিসার মোঃ সিরাজুল ইসলামের বরাত জানা যায়, উথলীতে করোনা উপসর্গ নিয়ে মৃত বরণ কারী নারী সাবিনা খাতুন ছবি (৪৫) এর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এ পর্যন্ত জীবননগর উপজেলায় মোট ১২ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে, সকলের ফলাফল নেগেটিভ এসেছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর