গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনিটি মন্ত্রণালয়ে রদবদলের গুঞ্জন শোনা যাছে। এই তিনটি মন্ত্রনালয়ই করোনা সংকট মোকাবিলার সাথে সরাসরি কাজ করছে। দায়িত্ব পালনে নড়বড়ে হয়ে থাকা ও দেখভাল ঠিকমত না করার কারণে তাদের সরে যেতে হতে পারে। এমন তথ্য আওয়ামী লীগের বেশ কয়েকজন হাই প্রোফাইল নেতার সাথে কথা বলে জানা গেছে।
দলটির এক প্রেসিডিয়াম সদস্য জানান, এই করোনা আমাদেরকে বেশ শক্ত একটা চ্যালেঞ্জের মাঝে ফেলে দিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী নিরলস কাজ করছেন। সবাইকে নির্দেশ দিচ্ছেন। কিন্তু অনেকেই সেই নির্দেশ পালনে ব্যর্থ হচ্ছে। এতে আমাদের সামনে আসা সমস্যা সমাধানে গড়িমসি হচ্ছে বেশ। তাই দায়িত্ব সুন্দরভাবে সম্পাদন করার স্বার্থে কয়েকজন বদল হতে পারে। সবকিছু প্রধানমন্ত্রীর হাতে। কাকে দিয়ে কোন কাজ হবে এটা উনার চেয়ে আর কেউ ভাল বলতে পারবে না।
এদিকে আগামী ৫ই মে’র পরপরই স্বল্প পরিসরে মন্ত্রিসভায় ওই পরিবর্তন হবে বলে জানা গেছে। এর মধ্যে যশোরের এক এমপিকে আনা হতে পারে গুরুত্বপুর্ণ এক মন্ত্রণালয়ে। মন্ত্রী বা প্রতিমিন্ত্রী হিসেবে তার নাম শোনা যাচ্ছে।
অন্যদিকে ঢাকার পাশের এক মন্ত্রীকে সরিয়ে দেয়া হতে পারে। তাকে অন্য কোন মন্ত্রণালয়ে বদল করা হতে পারে। সংকটে বিভিন্ন জেলায় খাদ্য সামগ্রী বিতরণে এলোমেলো হওয়ার কারণে সংশ্লিষ্ট মন্ত্রনালয়েও পরিবর্তন আসতে পারে।
৪৮ সদস্যবিশিষ্ট বর্তমান মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী ২৫, প্রতিমন্ত্রী ১৯ ও উপমন্ত্রী ৩ জন রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আছে জনপ্রশাসন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। চলতি বছরের ১৩ই ফেব্রুয়ারি সর্বশেষ রদবদল করা হয়।
বার্তাবাজার/এসজে