কুড়িগ্রামে এক শিশুসহ নতুন আক্রান্ত ২

কুড়িগ্রামে রবিবার নতুন করে এক শিশুসহ আরো ২ জনের শরীরে কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া গেছে।

সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, আক্রান্ত ৩ জন একই পরিবারের সদস্য। তারা কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী এলাকার বাসিন্দা। এদের মধ্যে একজন পাঁচ বছরের শিশু, একজনের বয়স ১৬ বছর এবং আরেক জনের ২৫ বছর।
পরিবারটি ঢাকার কেরানীগঞ্জ ফেরত।।

গত কয়েকদিন আগে ঢাকা ফেরত পরিবারটির নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছি। আজ (২৬ এপ্রিল) নমুনার ফলাফল আসে পজিটিভ। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ জনে। এরমধ্যে সদর উপজেলায় ০৪ জন, চিলমারী উপজেলায় ০১ জন, ফুলবাড়ী উপজেলায় ০১ জন ও রৌমারী উপজেলায় ০৩ জন রয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর