নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি বয় করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের সহকারী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার (২৬ এ্রপ্রিল) দুপুরের ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসে ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তার পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ।

সিভিল সার্জন বলেন, দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় আসা রিপোর্টে একজনের পিসিআর রিপোর্ট পজিটিভ আসে। এনিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আক্রান্তের সংখ্যা ৩৩ জন হলো।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ রায় বলেন, গত ১৮এপ্রিল আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি বয় (৩৫) এর নমুনা সংগ্রহ করে পিসিআর রিপোর্টের জন্য ঢাকায় পাঠাই। এই রিপোর্টে রবিবার তার পজিটিভ এসেছে। তাকে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর