জার্মানিতে করোনায় আক্রান্ত ১ লাখ ৫৬ হাজার

জার্মানিতে মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ১ হাজার ৭৩৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫১৩।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, জার্মানিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ হাজার ৮৭৭ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৯ হাজার ৮শ জন। দেশটিতে এখন পর্যন্ত অ্যাক্টিভ কেস ৪০ হাজার ৮৩৬টি। তবে এখন পর্যন্ত ২ হাজার ৫৭০ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা চিকিৎসাধীন রয়েছে।

জার্মানির সংক্রামক রোগ বিষয়ক সংস্থা রবার্ট কোচ ইন্সটিটিউট জানায়, দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে, ১ হাজার ৭৩৭ জন এবং নতুন করে মারা গেছে ১৪০ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর