উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন প্রতি বছর ৩০ মিনিয়ন ডলার বা ২৪০ কোটি টাকার মদ পান করেন বলে নিউইয়র্ক পোস্ট এবং জাতিসংঘের প্রতিবেদনে জানা গেছে। একইসাথে ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই কোরীয় নেতা প্রচুর ধূমপান করেন বলেও জানা যায়।
নিউইয়র্ক পোস্ট জানায়, কিমের পরিবারের সদস্যদের মাঝে বেশিরভাগই হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চরকচাপের রোগী। ৩৬ বছর বয়সী কিমের প্রতিদিন লাগে ৪ প্যাকেট সিগারেট আর বাইরের অস্বাস্থ্যকর খাবার তার পছন্দের শীর্ষে।
এছাড়া ৬ বছর আগে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছিল ফিটনেস ঠিক রাখার জন্য কিম জং উন সার্জারি করিয়েছেন।
উল্লেখ্য যে, কিম জং উনের বাবা কিম জং ইল ২০১১ সালে ৭০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে ১৯৯৪ সালে কিম জং উনের দাদা কিম ইল সাং ১৯৯৪ সালে মারা যান। তিনিও হৃদরোগে মারা যান। কিম জং উনের বাবা প্রচুর ধূমপান করতেন। ডায়াবেটিসের রোগী কিম জং ইল বিভিন্ন ধরনের মদ সংগ্রহ করতেন।
বার্তাবাজার/এসজে