নোয়াখালীর সেনবাগে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে অজ্ঞাত (৩২) এক মাটি কাটা শ্রমিক মারা গেছে। শুক্রবার রাতে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে তিনি মারা যায়। এ সময় তার সাথে থাকা সঙ্গীরা মরদেহ রেখে পালিয়ে যায়।
শনিবার (২৫ এপ্রিল) সকালে নমুনা সংগ্রহ শেষে বিকেলে বিশেষ ব্যবস্থায় মরদেহের দাফন সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।
নিহত ব্যক্তির গ্রামের বাড়ি জেলার হাতিয়া উপজেলায়। তিনিসহ ১০-১২ জন শ্রমিক গত কিছুদিন পর্যন্ত ডুমুরুয়ার ভূঁইয়া বাড়ির মাটি কাটার কাজ করছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, মারা যাওয়া ওই ব্যক্তিসহ ১০-১২ জন শ্রমিক মাটিকাটার কাজ করতেন। তারা সবাই এক সঙ্গে ভূঁইয়া বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়ির একটি ঘরে থাকতেন। গত দুইদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। শুক্রবার রাতের কোনো এক সময় তিনি মারা যান। তার মৃত্যুর পরপরই তার সঙ্গে থাকা সঙ্গীরা পালিয়ে যান।
খবর পেয়ে শনিবার সকালে মৃত ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়। পরে বিকেলে উপজেলা মরদেহ সৎকার কমিটির সদস্যদের মাধ্যমে বিশেষ ব্যবস্থাপনায় দাফন করা হয়।
বার্তাবাজার/এমকে