ফরিদপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়। আটককৃতরা হলেন, আবুল কালাম আজাদ, আলমগীর হোসেন, তারিকুল ইসলাম রিপ্পা ও রমজান আলী।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো.আমিনুর রহমান জানান, শনিবার ভোর সাড়ে তিনটার দিকে গুনবহা গ্রামের জনৈক রাহাদুল আক্তারের বাড়ীর পেছনের বাঁশ বাগানে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল তাদের ধাওয়া করে চার জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এসময় তাদের নিকট থেকে রামদা, ছুঁড়া, কার্টার, শাবল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে আবুল কালাম ও আলমগীর হোসেনের নামে অন্তত ১৫ টি করে এবং অন্যদের বিরুদ্ধে অন্তত ৫টি করে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও লুটপাটের মামলা রয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর