করোনায় মারা গেলেন নায়ক হেলাল খানের বাবা

বাংলা চলচিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক, জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেলাল খানের বাবা মাওলানা আব্দুন নূর খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ সময় রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টা ২৫ মিনিটে তিনি মারা যান।

কয়েকদিন আগে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে হেলাল খান নিজেই জানান তারা বাবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা। সেখানে তার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন খান মুন্নীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান। তবে তারা দুইজন সুস্থ হওয়ার পথে ছিল।

বাবার অসুস্থতায় নিউইয়র্কে অবস্থান করা হেলাল খান বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে অবস্থান করছেন। হাসন রাজা, মমতাজ, সাগরিকা, আশা আমার আশা ছাড়াও অসংখ্য সুপারহিট সিনেমায় তিনি নায়ক চরিত্রে অভিনয় করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর