৪ মাসের বকেয়া বেতন ও গত বছরের ২ কোটি টাকারও বেশি বকেয়া আখের দামের দাবিতে বিক্ষোভ মিছল করেছেন রংপুরের শ্যামপুর চিনি কলের শ্রমিক ও আখচাষীরা। রবিবার দুপুরে মিল গেটে অবস্থান নিয়ে তারা এই কর্সূচি পালন করেন।
এসময় শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন অবিলম্বে সরকারি হস্তক্ষেপ ও সহায়তার দাবি জানিয়ে বলেন, সারা বিশ্ব যখন করোনায় বিপর্যস্ত তখন চার মাস ধরে বেতন না পেয় দুর্বিসহ হয়ে উঠেছে শ্রমিকদের জীবন। পাশাপাশি গত বছর দেয়া আখের দাম না পেয়ে বিচলিত হয়ে পড়েছেন আখ চাষিরা। বকেয়া থাকায় পরবর্তীতে আখের চাষ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে।
এবিষয়ে জিজ্ঞেস করলে শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. সামসুজ্জামান জানান, দোকানপাট বন্ধ থাকায় চিনিকলে উৎপাদিত চিনি বাজারে বিক্রি করা সম্ভব হচ্ছে না। ফলে এই আর্থিক সমস্যার সৃষ্টি হয়েছে।
বার্তা বাজার/এম.সি