করোনা: একমাত্র বাংলাদেশেই সুস্থের চেয়ে মৃত্যুর হার বেশি

সারাবিশ্বের মাঝে একমাত্র দেশ হিসেবে বাংলাদেশেই করোনাভাইরাসে সুস্থ হওয়ার থেকে মৃত্যুর হার বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে রোববার (২৫ এপ্রিল) পর্যন্ত সারাদেশে মোট ৫ হাজার ৪১৫ জন আক্রান্তের পাশাপাশি মারা গিয়েছে ১৪৫ জন। আর সুস্থ হয়েছেন ১২২ জন। যেখানে পরিসংখ্যান করলে মৃত্যুর হার সুস্থতার চেয়ে বেশি দেখা যায়।

এই অবস্থার জন্য বিশেষজ্ঞরা দাবী করছেন চিকিৎসাক্ষেত্রে অব্যবস্থাপনা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের জড়িত করতে না পারার বিষয়টিকে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া রোগীর সংখ্যা ৪২ জন এবং মৃতের সংখ্যা ৩৯ জন। এদিন মোট ৭২২ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। পরের দিন, মৃতের সংখ্যা ৪৬ এ দাঁড়ালেও সুস্থ হওয়া রোগীর সংখ্যা থেকে যায় আগের দিনের সমানই, অর্থাৎ ৪২ জন।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, তুরস্ক ও ফ্রান্সে সুস্থ হওয়ার হার যথাক্রমে ১১ দশমিক নয়, ৩১ দশমিক তিন, ৪২, ২০ দশমিক সাত এবং ২৭ দশমিক দুই শতাংশ। Covid.geobd.com এ দেওয়া তথ্য অনুযায়ী এই পাঁচটি দেশ করোনাভাইরাসের কারণে কয়েক হাজার মানুষের মৃত্যু দেখেছে।

বাংলাদেশ গতকাল আরও দুটি জেলায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এনিয়ে দেশের ৬৪টি জেলার মধ্যে ৬০টি জেলায় ভাইরাসটি ছড়িয়ে পড়লো।

গতকাল শনিবার দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ মারা গেছেন আরও নয় জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১৪০ জনে।

Covid.geobd.com এর পরিসংখ্যানে দেখা যায়, এখন পর্যন্ত বাংলাদেশে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ৩০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে মতামত নেওয়ার জন্য যোগাযোগ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) বেনজির আহমেদের সঙ্গে। তিনি জানান, সরকার প্রথম থেকেই গুছিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি। প্রথম থেকেই যদি সুসংহত ভাবে ব্যবস্থা নেওয়া যেতো, তাহলে সুস্থ হওয়া রোগীর হার আরও অনেক বেশি হতো

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর