যশোর শার্শা বেনাপোলে করোনায় এক স্বাস্থ্য কর্মী আক্রান্ত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল বোয়ালিয়া গ্রামের শিমুল নামে একজন স্বাস্থ্য কর্মীর করোনা সনাক্ত হয়েছে।তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন স্বাস্থ্য কর্মী ছিলেন।

করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি হলেন, বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে শিমুল।

শিমুল বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশনে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের করোনা সনাক্তের কাজে নিয়োজিত ছিলেন।এ খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষজন আতঙ্ক গ্রস্ত হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৫শে এপ্রিল)রাতে শিমুলের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়ে।সে এখন তার নিজ বাড়িতে অবস্থান করছেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বার্তা বাজারকে বলেন, করোনা পজিটিভ শিমুল নামে এক স্বাস্থকর্মীর বাড়িসহ আরো কয়েকটি বাড়ি আমরা লকডাউন করেছি। এবং ওই বোয়ালিয়া গ্রামে সতকর্তা জারি করে দিয়েছি। আক্রান্ত ব্যক্তিকে তার বাড়িতেই চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা যদি খারাপ হয় পরবর্তীতে তাকে আইসলিউশনে নেয়া হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর