করোনায় গত ২৪ ঘন্টায় মৃত ৫ জনই ঢাকার

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪১৮ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৫ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে। মোট মৃত্যু হয়েছে ১৪৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ০৯ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১২২ জন।

রবিবার (২৬ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪১৮ জন আক্রান্ত হয়েছে। এদিনে আরও ০৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে ০৯ জন। মৃতদের মাঝে নারী ২ জন এবং পুরুষ ৩ জন। মৃত্যুদের ৫ জনই ঢাকা জেলার মধ্যে। গত ২৪ ঘণ্টায় নমুন সংগ্রহ করা হয়েছে ৩৬৮০টি এর মাঝে ৩৪৭৬টি পরীক্ষা করা হয়েছে।

এর আগে, গতকাল শনিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০৯ জন। মৃত্যু হয়েছে ০৯ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর