স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর যে সংখ্যা জানানো হয় তা আরও বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
রোববার (২৬ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ডা. নাসিমা বলেন, আমরা প্রতিদিন বুলেটিনে সুস্থ হওয়ার সংখ্যা হিসাবে আমরা কেবল তাদের হিসাবটাই বলি যারা শুধু হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান। এ ছাড়াও বাড়িতে থেকে অনেক মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। তাদের তথ্য আমাদের কাছে আসে না। বাড়িতে থেকে চিকিৎসা নেয়া লোকের সংখ্যা অনেক বেশি।
দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪১৮ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৫ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে। মোট মৃত্যু হয়েছে ১৪৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৯। দেশে মোট সুস্থ হয়েছেন ১২২ জন।
বার্তাবাজার/এসজে