ভিজিএফ সহায়তা পাবে ৩ লাখ মৎস্যজীবী পরিবার: তথ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ মোকাবিলা করতে হবে। সরকারের লক্ষ্য হচ্ছে এই দুর্যোগে একটি মানুষকেও যেন না খেয়ে থাকতে হয় বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (২৬ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের উদ্দেশে দেয়া এক ভিডিও বক্তব্য তিনি একথা জানান।

তথ্যমন্ত্রী জানান, তিন লাখ মৎস্যজীবী পরিবার ভিজিএফ (সহায়তা) পাবে। সরকার চেষ্টা করে যাচ্ছে এই বিশেষ পরিস্থিতিতে যাতে যারা দিন আনে দিন খায়, তাদের কোনো অসুবিধা না হয়।

তিনি আরও জানান, সরকার ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছে এবং আরও ৫০ লাখ পরিবারের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করছে, যার আওতায় আসবে এক কোটি পরিবারের প্রায় পাঁচ কোটি মানুষ। আরও এক কোটির বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সহায়তা দিচ্ছে সরকার।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর