‘করোনা নিয়ে তথ্য গোপন করছে সরকার, মির্জা ফখরুলের উচিত ছিল কি তথ্য সরকার গোপন করেছে তা পরিস্কার করা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (২৬ এপ্রিল) সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে এক অনলাইন সংবাদ সন্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ে সরকার নাকি তথ্য গোপন করছে, কী গোপন করছে তা পরিষ্কারভাবে বলা উচিৎ ছিল মির্জা ফখরুলের। করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোনো বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর।
মন্ত্রী আরও বলেন, চলমান দুর্যোগে বিএনপির উচিত ইতিবাচক রাজনীতি করা। নালিশের সেই পুরোনো রাজনীতি বাদ দিয়ে দেশের মানুষের পাশে এগিয়ে আসা এখন সময়ের দাবী।
বার্তাবাজার/এসজে