মাগুরার শ্রীপুরে নরসিংদী জেলা থেকে পালিয়ে মাগুরায় যাওয়া এক যুবকের শরীরে করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি।
রবিবার (২৬ এপ্রিল) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন আক্রান্ত ওই যুবক গত কয়েক দিন আগে নরসিংদী জেলা থেকে পালিয়ে মাগুরায় আসেন। তার সঙ্গে আরও ২ জন ছিলেন। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের একটি দল তাদের ৩ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে পাঠালে রবিবার সকালে তাদের তিনজনের মধ্যে থেকে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
জিল্লুর রহমান আরও বলেন, স্বাস্থ্য বিভাগের একটি দল করোনায় আক্রান্ত রোগীর বাড়ি পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
বার্তাবাজার/এমকে