পঞ্চগড়ে কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও পঞ্চগড়ের কৃতি সন্তান আব্দুল লতিফ তারিনের নিজস্ব অর্থায়নে পঞ্চগড় জেলার সদর উপজেলা, আটোয়ারী উপজেলা ও পঞ্চগড় পৌরসভার প্রায় ২৫০ জন কৃষক পরিবারের জন্য বরাদ্দকৃত খাদ্য সামগ্রী উপজেলা ও পৌর কৃষক লীগের নেতৃবৃন্দের হাতে তুলে হয়েছে।
আজ দুপুরে জেলার সিএন্ডবি মোড় এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা কৃষক লীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজু,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হোসেন,আটোয়ারী উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল গফুর,পৌর কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম বিন্দু, সাধারণ সম্পাদক ধনপতি রায় সুবাস,তেঁতুলিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য জেলার সদর উপজেলা ও আটোয়ারী উপজেলার ১০০ জন করে কৃষক পরিবারের জন্য ১ টন করে ২টন এবং পঞ্চগড় পৌরসভার ৫০ জন কৃষক পরিবারের জন্য ৫০০ কেজি চাল কৃষক লীগের নেতৃবৃন্দের কাছে বিতরণ করা হয়।
প্রত্যেকজন কৃষক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দেয়া হবে।
বার্তা বাজার/এম.সি