করোনা ভাইরাসে কর্ম হারানো খেটে খাওয়া ২’শ পবিারের মাঝে গোপালপুর জনকল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডর উদ্যোগে ২৬ এপ্রিল সকালে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, মুড়ি, তেল, লবণ, সাবান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী, মোজাম্মেল হক বাদল, সমাজসেবক আব্দুল মান্নান, তবিবর রহমান, আব্দুল মজিদ লিটন, সাংবাদিক আবু বকর সিদ্দিক, গোপালপুর জনকল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডর পরিচালক আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সদস্য আব্দুল খালেক, হিরণ সরকার, মিল্লাত প্রমূখ।
বার্তা বাজার/এম.সি