করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে দেশের বিভিন্ন জায়গায় সরকারি চালসহ ত্রাণসামগ্রী চুরির খবর পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় এতিম বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এগিয়ে এলেন জামালপুরের সরিষাবাড়ী পৌর মেয়র রুকনুজ্জামান রোকন।
এতিমদের জন্য দান করুন লেখা নিজের মাটির ব্যাংকে জমানো টাকা তুলে দিলেন উপজেলার “শিশু সদন” নামে একটি এতিমখানায়।

জানা যায়, গত তিন মাস ধরে মাটির ব্যাংকটি নিজের টেবিলে রেখে নিজে ও অন্যদের সহযোগীতায় টাকা জমান মেয়র। পরে আজকে এতিমখানার সভাপতি ও জনপ্রতিনিধিদেরকে ডেকে মাটির ব্যাংকটি ভেঙ্গে জমানো প্রায় ১২ হাজার টাকা তুলে দেন তিনি।
এবিষয়ে সরিষাবাড়ী পৌর মেয়র রুকনুজ্জামান রোকন, এতিমদের জন্য জমানো টাকা তাদের হাতে তুলে দিয়েছি। যাতে তারা রমজান মাসে রোজা রেখে অন্তত একদিন হলেও মনের মতো করে পেট ভরে ইফতার করতে পারেন। আর সকল জনপ্রতিনিধির কাছে আমার অনুরোধ যে প্রত্যেকে তাদের টেবিলে একটি করে এতিমদের জন্য মাটির ব্যাংক রেখে সেখানে টাকা জমিয়ে এতিমদের কে দান করুন।
বার্তা বাজার/এম.সি