নাটোরের ডাঃ নাজমুলসহ ২জন ঢাকাতে করোনায় আক্রান্ত

নাটোরের সিংড়ার ছেলে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ নাজমুল হোসেন ঢাকায় কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে করোনায় আক্রান্ত হন। এনিয়ে নাটোরের দুজন করোনায় আক্রান্ত হলেও দুজনেই ঢাকাতে শনাক্ত হয়েছেন এবং বর্তমানে ঢাকাতেই অবস্থান করছেন।

কিছুদিন পূর্বেও ডাঃ নাজমুল হোসেন নিজ এলাকায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছিলেন। সিংড়ায় থাকাকালে তিনি নিজ এলাকার মানুষকে অকাতরে চিকিৎসা সেবা দিয়ে একজন ভাল চিকিৎসক হিসেবে সুনাম কুড়িয়েছেন। একারণে সকলেই দ্রুত তার আরোগ্য কামনা করেন। এর আগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কামারপাড়া (পূর্বপাড়া) আর এক ব্যক্তি ঢাকার ইমপালস্ হাসপাতালে স্বাস্থ্য কর্মি হিসেবে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হন। বর্তমানে তিনি সেই হাসপাতালেই আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানিয়েছেন, নাটোর জেলায় অবস্থান করছেন এমন কেউ এখনো করোনায় আক্রান্ত হননি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর