মহামারি করোনা মোকাবিলায় ঘোষিত লকডাউনের মাঝেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা অভিযানে অন্তত ২১জন নিহত হয়েছে। ভারতের বিখ্যাত গণমাধ্যম দ্য হিন্দু অনলাইন পিটিআইর বরাতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
একইসাথে দ্য হিন্দুর বরাত দিয়ে ভারতের আরেক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এই সময় লিখেছে, ‘শনিবার ভোরে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে সেনা ও ‘সন্ত্রাসবাদীর’ মধ্যে গুলির লড়াই শুরু হয়। পুলওয়ামা জেলায় অবন্তীপোরার গোরিপোরা এলাকায় সেনাবাহিনীর গুলিতে তিন ‘সন্ত্রাসবাদী’ নিহত হয়েছে। এর আগে দক্ষিণ কাশ্মীরের বিজবিহারার আরওয়ানিতে শুক্রবার দুই ‘জঙ্গিকে’ হত্যা করে নিরাপত্তা বাহিনী। নিহত ‘জঙ্গিরা’ এক পুলিশ কর্মীকে অপহরণ করেছিল।’
প্রসঙ্গত কাশ্মীরের স্বাধীনতাকামীদের ভারত সরকার ও দেশটির গণমাধ্যম ‘সন্ত্রাসী ও জঙ্গি’ বলে উল্লেখ করে থাকে। কাশ্মীরের স্বাধীনতাকামীরা দীর্ঘদিন ধরে স্বশাসন ও স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে গত ২৫ মার্চ থেকে প্রথমে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়। পরে সেটি বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়। আরেক দফা বাড়িয়ে সেটি ১৬ মে পর্যন্ত করা হতে পারে বলে আলোচনা রয়েছে।
বার্তাবাজার/এসজে