ভারতে করোনায় আক্রান্ত ২৬ হাজার ছাড়াল, মৃত্যু ৮২৪

মরণঘাতী করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৬ জনে। দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৮২৪ জনের। সুস্থ হয়েছেন ৫ হাজার ২০৯ জন।

রবিবার শেষ পাওয়া খবরে মহারাষ্ট্র আক্রান্তের বিচারে সব থেকে এগিয়ে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮১১ জন। মারা গেছে ২২ জন। এ নিয়ে এই রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৩।

এরপরেই রয়েছে গুজরাট, দিল্লি, রাজস্থান। গুজরাটে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭১ জন। মারা গেছে ১৩৩ জন। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬২৫। মারা গেছে ৫৪ জন।

চতুর্থ স্থানে মধ্যপ্রদেশ। গোটা রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৬। মারা গেছে ৯৯ জন। এরপরেই রয়েছে রাজস্থান। সেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৩, মারা গেছে ৩৩ জন। এরপর তালিকায় রয়েছে তামিলনাড়ু। সেকানে ১ হাজার ৮২১ জন আক্রান্ত হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর