ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ২২ হাজার ছাড়াল

ফ্রান্সে প্রাণঘাতী করোনাভাইরাসে কিছুটা হলেও মৃতের সংখ্যা কমেছে। দেশটিতে করোনায় নতুন করে আরও ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬১৪ জনে।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। গত এক মাসে এটাই সবচেয়ে কম মৃত্যুর হার। ফ্রান্সে সাড়ে ৭ হাজারেরও বেশি রোগী নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছে।

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ইউরোপ ও আমেরিকার মানুষ। শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা এখন ৯ লাখের বেশি। আর করোনায় যে ২ লাখ মানুষ মারা গেছে তার এক চতুর্থাংশ, অর্থাৎ যুক্তরাষ্ট্রে ৫২ হাজারের বেশি মানুষ মারা গেছে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় মৃত্যুতে শীর্ষ দেশগুলোর মধ্যে বেশিরভাগ ইউরোপের। ইতালিতে ২৬ হাজার ৩৮৪, স্পেনে ২২ হাজার ৯০২, যুক্তরাজ্যে ২০ হাজার ৩১৯, বেলজিয়ামে ৬ হাজার ৯১৭, জার্মানিতে ৫ হাজার ৮০৫ ও নেদার‍ল্যান্ডসে মারা গেছে ৪ হাজার ৪০৯ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর