মক্কা ছাড়া সৌদির সব শহরের লকডাউন শিথিল

মহামারি করোনা ভাইরাসের কারণে সৌদি আরবের সকল শহর লকডাউন করা হয়েছিল। এবার রমজান উপলক্ষে লকডাউনে কিছুটা নমনীয় হয়েছে সৌদি আরব সরকার। মক্কা ছাড়া সকল শহরের বাসিন্দারা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাইরে যেতে পারবেন। একই সাথে আগামী ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত শপিংমল, পাইকারি ও খুচরা দোকান খোলার অনুমতিও দেয়া হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৬ এপ্রিল) সৌদি আরবের বাদশাহ সালমান বিন আজিজের আদেশে এই রাজকীয় ফরমান জারি করা হয়েছে দেশজুড়ে। শুধুমাত্র রমজান মাসের জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নির্দেশনা, সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ভিত্তিতে অর্থনৈতিক, বাণিজ্যিক ও শিল্প কল কারখানার কার্যক্রম পরিচালনা করতে হবে। কতৃপক্ষ সবসময় করোনা প্রতিরোধমূলক ব্যবস্হা পর্যবেক্ষণ করবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর