জাতীয় কমিটি যেসব ওষুধকে করোনায় ব্যবহারের সিদ্ধান্ত নিলো

করোনা বিষয়ক জাতীয় টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত মোতাবেক করোনা নিরাময়ে অবস্থা বুঝে এজিথ্রোমাইসিন, হাইড্রক্সিক্লোরোকুইন, ফেবিপেরাভির, ব্যবহার করা যাবে। জাতীয় নির্দেশনায় খুব দ্রুতই এগুলো অন্তর্ভূক্ত করা হবে। তবে করোনায় এই ওষুধগুলোর কার্যকরীতা নিয়ে মতভেদ থাকায় কতটা কাজে লাগবে তা নিয়ে অনেকটা দুটানায় আছে বিশেষজ্ঞরা।

এই ওষুধগুলো করোনা চিকিৎসায় ব্যবহার করে সুফল মিলেছে এমন তথ্য আছে। তবে বিতর্কও কম হয়নি। এদিকে এসব ওষুধ দেশে ব্যবহার হতে পারে এমন ভাবনা থেকে সংশ্লিষ্ট কোম্পানীগুলোকে উৎপাদনের অনুমতিও দিয়েছে ওষুধ প্রশাসন।

চিকিৎসা বিষয়ক উপ কমিটির সদস্য অধ্যাপক রিদওয়ানুর রহমান বলেন, আমাদের ভেন্টিলেটর সুবিধা নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে ভেন্টিলেশনে না যাওয়া লাগে এরকম ভাবেই চিকিৎসাকে রিওয়ারেন্ট করব। এই চিকিৎসায় ভালো খারাপ দুদিকই আছে।


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর