রমজান মুবারক! আমি সবার নিরাপত্তা, সুস্থতা ও উন্নতি কামনা করি: মোদি

বিশ্বের সকল মুসলিমকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ টুইট বার্তায় শুক্রবার এই রমজানে সবার সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনার পাশাপাশি মহামারি করোনা ভাইরাস নিয়নন্ত্রন হওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

মুসলিমদের উদ্দেশ্য করে লেখা ওই টুইটে তিনি জানান, ‘রমজান মুবারক! আমি সবার নিরাপত্তা, সুস্থতা ও উন্নতি কামনা করি। পবিত্র এই মাসে মহানুভবতা, সম্প্রীতি ভ্রাতৃত্ববোধের প্রাচুর্য নেমে আসুক। আমরা যেন করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হই এবং একটি স্বাস্থ্যকর বিশ্ব গড়ে তুলতে পারি

ভারতেও রমজান শুরু হয়েছে গত শুক্রবার থেকে। কয়েকটি রাজ্যে শুক্রবার থেজে রমজান শুরু হলেও শনিবার থেকে সকল রাজ্যের মুসলিমরা রোজা রাখা শুরু করেছেন।

রমজান প্রসোঙ্গে দিল্লি পুলিশ বলেছে, জাতীয় নির্দেশনা মোতাবেক মসজিদে নামাজ আদায় বন্ধ থাকলেও যথারীতি আজান দেয়া হবে। রমজান মাসে সবাইকে লকডাউনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে তারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর