সারা বিশ্বের কিছু দেশে করোনার মৃত্যু কমলেও থেমে নেই আক্রান্ত কিংবা মৃত্যুর প্রকোপ। আগের মতই চলছে সেটা। গত ১ সপ্তাহেই ভাইরাসটিতে প্রাণহানী হয়েছে ৫০ হাজার মানুষের। সর্বশেষ ২ সপ্তাহে ভাইরাসটিতে মোট মারা গেছেন ১ লাখ মানুষ। সর্বমোট মৃতের সংখ্যা এখন ২ লাখ। মোট আক্রান্তের সংখ্যাও ২৯ লাখ পার হয়েছে।
গত ডিসেমবরে চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস চলতি বছর মার্চের মাঝমাঝি সময় থেকে বিধ্বংসী রূপ ধারণ করেছে। ইউরোপ ও মার্কিন মুল্লুকে তান্ডব চালানোর পরপরই বাড়তে শুরু করে মৃত্যুর হার। যার ফলশ্রুতিতে সর্বশেষ ২ সপ্তাহে মারা গেছে ১ লাখ মানুষ। আর যদি মৃত্যুর মিছিল আরেকটু বড় হয় তাহলে সেটা দাঁড়াবে দেড় লাখ।
গত ১১ এপ্রিল পরিসংখ্যানে দেখা গিয়েছিল মোট মৃত্যুর হার ১ লাখ। তার আগে ৩ এপ্রিল পর্যন্ত যা ছিল ৫০ হাজারে। ১৭ এপ্রিল এসে সেটা দাঁড়ায় দেড় লাখে। আর সর্বশেষ ২৫ এপ্রিল এসে এই মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২ লাখ পার হয়ে।
মৃত্যুর এই পরিসংখ্যানই জানান দিচ্ছে করোনাভাইরাসের পরিস্থিতি দিনের পর দিন কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন প্রতিদিনই কমপক্ষে ৫ হাজার মানুষে মৃত্যু হচ্ছে।
বার্তাবাজার/এসজে