প্রাণঘাতী করোনার ছোবলে মৃত্যুর মিছিল ক্রমশ দীর্ঘই হচ্ছে। সর্বশেষ পাওয়া খবরে সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২ লাখ ৩ হাজার মানুষ। পাশাপাশ আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ২১ হাজার ২০১ জন।
করোনায় আক্রান্ত ও মৃতের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এই তথ্য জানিয়েছে। ভাইরাসটি ছড়িয়ে গেছে ২১০টি দেশে।
বর্তমানে এই ভাইরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৮ লক্ষ ৮০ হাজার ৯৪৩ জন মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ আলখ ৩৬ হাজার ৯৭০ জন।
এই ভাইরাসটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ করেছে যুকরাষ্ট্রকে। সর্বশেষ ২৪ ঘন্টায় দেশটিতে আরও ২ হাজার ৬৫ জন মানুষ মারা গেছেন। দেশটি মোট লাশ গুনেছে ৫৪ হাজার ২৬৫জন মানুষের। একদিনে ৩৫ হাজার মানুষের আক্রান্তের পাশাপাশি মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৬১ হাজারে। ম
যুক্তরাষ্ট্রের পরপরই অবস্থান ইতালি, স্পেন, ফ্রান্স, বৃটেন, জারাম্নির মত উন্নত দেশগুলো। করোনাভাইরাস একেবারে লন্ডভন্ড করে দিয়েছে তাদের সবার পরিস্থিতি।
বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪ হাজার ৯৯৮ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ১৪০ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৭৪৬ জন।
বার্তাবাজার/এসজে