আগামীকাল প্রধানমন্ত্রীর সাথে রাজশাহী বিভাগের ভিডিও কনফারেন্স

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আগামী সোমবার (২৭ এপ্রিল) ভিডিও কনফারেন্সে কথা বলবেন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ওইদিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সবার সাথে যুক্ত হবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইনহ সূত্রে শনিবার (২৫ এপ্রিল) এই তথ্য জানা গেছে।

ভিডিও কনফারেন্সে রাজশাহী বিভাগের জেলাগুলোর জেলা প্রশাসক, পুলিশ বাহিনী, সিভিল সার্জন, নার্স, রাজনৈতিক ব্যভক্তি, সেনাসদস্যল, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ নিয়ে মতবিনিময় করবেন।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর