যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৫৪ হাজার ছাড়াল

যুক্তরাষ্ট্রে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬০ হাজার ৬৫১ জন। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪ হাজার ২৫৬ জনের। ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ১৮ হাজার ১৬২ জন। তবে ১৫ হাজার ১১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

তবে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৮ হাজার ৭২। অপরদিকে মারা গেছে ৫৩ হাজার ৭৫১ জন।

এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে।

দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ১৪৩। অপরদিকে মারা গেছে ২২ হাজার ৯ জন।

এরপরেই রয়েছে নিউ জার্সি। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৪৯৮। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ হাজার ৯১৪ জন। অপরদিকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৩৪৮ জন। অপরদিকে মারা ২ হাজার ৭৩০ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর