অসহায় মানুষদের পাশে মেডিকেল শিক্ষার্থী নাসিফ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের কারণে অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাড়িয়েছে মেডিকেল শিক্ষার্থী মো: নাসিফ আহমেদ। শুক্রবার (২৪ এপ্রিল) নিজ গ্রামের ১০০ অসহায় পরিবারের মাঝে নগদ টাকা ও ইফতার সামগ্রী বিতরণ করে এই মেডিকেল শিক্ষার্থী।

শুক্রবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি এসব পরিবারকে নগদ ৫০০ টাকা করে উপহার হিসেবে প্রদান করা হয়।

ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন কবিরহাট কলেজের শিক্ষক প্রফেসর নাসির উদ্দিন। এসময় এলাকার বেশ কিছু স্বেচ্ছাসেবক উপস্থিত ছিল।

মেডিকেল শিক্ষার্থী নাসিফ বলেন, রমজান উপলক্ষে এটা আমার ক্ষুদ্র প্রয়াস। আশা করি আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দেবেন।

উল্লেখ্য, নাসিফ আহমেদ শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর