সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ বছর বয়সী এক শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। শনিবার (২৫ এপ্রিল) হাসপাতালের আইসোলেশন সেন্টারে ওই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর বাড়ি হবিগঞ্জ জেলায়।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে হবিগঞ্জ থেকে শিশুটিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মৃত ওই শিশু করোনায় আক্রান্ত হওয়ার পূর্বেই মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত ছিল বলে পারিবারিক সূত্রে জানা যায়।
হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যার কিছু আগে শিশুটিকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে এনে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
এর আগে, শুক্রবার (২৪ এপ্রিল) সকালে করোনার উপসর্গ নিয়ে সিলেট সামছুদ্দিন আহমেদ হাসপাতালে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের এক যুবক মারা যান। তার লাশ করোনা রোগীর যাবতীয় নিয়মকানুন মেনে দাফন করা হবে বলে জানায় সিভিল সার্জন অফিস।
বার্তা বাজার / ডাব্লিও.এস