আজগর আলী হাসপাতালের ২২ চিকিৎসকসহ ৫২ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

রাজধানীর আজগর আলী হাসপাতালের ৫২ স্বাস্থ্যকর্মী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২২ জন চিকিৎসক ও রয়েছেন। ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটি (এফডিএসআর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২২ চিকিৎসক ছাড়া আক্রান্ত অন্যান্য কর্মীদের মধ্যে রয়েছেন হাসপাতালটির নার্স, ওয়ার্ড বয় ও আয়া।

এফডিএসআরের যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, বেসরকারি হাসপাতালটির এত সংখ্যক চিকিৎসক ও কর্মী এক সঙ্গে করোনাভাইরাসে আক্রান্তের খবরে আমরা খুবই উদ্বিগ্ন। হাসপাতালটি এখনো চালু থাকায় সেখানকার অন্যান্য চিকিৎসক, কর্মী ও রোগীরা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

এফডিএসআরের সাধারণ সম্পাদক ডা. শেখ আবদুল্লাহ আল মামুন বলেন, আজগর আলী হাসপাতালের করোনায় আক্রান্ত ২২ জন চিকিৎসকের নামের তালিকা রয়েছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি, আক্রান্তের এই সংখ্যা আরও বেশি হতে পারে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর