সৌদিতে একদিনেই করোনায় আক্রান্ত ১১৯৭ জন

সৌদিতে একদিনেই প্রাণঘাতী করেনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯৭ জন। যার ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৬ হাজার ২৯৯ জন।

সৌদিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৩৬ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২১৫ জন।

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। এইরমধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮২৪ জনে। অন্যদিকে আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৮৪ হাজার ৬৪৯ জন। আর সুস্থ হয়েছেন ৮ লাখ ২৩ হাজার ৪৬১ জন।

মহামারি এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ইউরোপ ও আমেরিকার মানুষ। যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা এখন ৯ লাখের বেশি। সেখানে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ হাজার ৯৪৮ জন।

এরপর করোনায় মৃত্যুতে শীর্ষ দেশগুলোর মধ্যে বেশিরভাগ ইউরোপের। ইতালিতে ২৬ হাজার ৩৮৪, স্পেনে ২২ হাজার ৯০২, ফ্রান্সে ২২ হাজার ২৪৫, যুক্তরাজ্যে ২০ হাজার ৩১৯, বেলজিয়ামে ৬ হাজার ৯১৭, জার্মানিতে ৫ হাজার ৮০৫ ও নেদার‍ল্যান্ডসে মারা গেছে ৪ হাজার ৪০৯ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর