ইসকন মন্দিরের ৩১ জন করোনায় আক্রান্ত, মন্দির লকডাউন

রাজধানীর ইসকন মন্দিরে (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) ৩১ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার গেন্ডারিয়া থানা স্বামীবাগ এলাকায় অবস্থিত এ মন্দিরটি লকডাউন করেছে পুলিশ।

পুলিশ জানায়, মন্দিরের কয়েকজনের সর্দি-কাশি হলে সবার করোনা পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। পরে শুক্রবার রাতে তাদের করোনা পজিটিভ আসে। তাই আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী মন্দিরটি লকডাউন করা হয়েছে।

গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ৩১ জনকে কোনো হাসপাতালে না নিয়ে আশ্রমের ভেতরে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের করোনা পজেটিভ এসেছে তারা আশ্রমের ভেতরে থাকেন বলে জানান তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর