করোনা ঝুঁকির মধ্যেই আজ থেকে খুলছে গার্মেন্টস

আজ রবিবার থেকে সীমিত আকারে খুলছে গার্মেন্ট কারখানা। কারখানা খোলার ক্ষেত্রে ধরনের স্বাস্থ্যবিধি মানার একটি গাইডলাইন তৈরি করেছে, পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

ওই গাইডলাইন অনুযায়ী, দূরবর্তী এলাকা কিংবা ঢাকার বাইরে চলে যাওয়া শ্রমিকদের বাদ দিয়ে আপাতত কারখানার কাছাকাছি থাকা শ্রমিকদের দিয়ে উৎপাদন কাজ চালানো হবে।

গতকাল শনিবার(২৫ এপ্রিল) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই দেশের দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি নিয়ে একটি সভার আয়োজন করে। ওই সভায় আজ থেকে কারখানা খোলার এ সিদ্ধান্ত হয়।

শুরুতে ঢাকা মেট্রোপলিটন এলাকার পাশাপাশি নারায়ণগঞ্জের নিটওয়্যার খাতের কিছু কারখানা খুলবে। এরপর ধাপে ধাপে সাভার, গাজীপুরসহ অন্যান্য এলাকার কারখানা খুলবে।

এদিকে শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক কারখানার খোলার বিষয়টি অবহিত করে শ্রম মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ধীরে ধীরে অর্থনৈতিক কার্যক্রম চালু করেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর