ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গোহালকান্দি গ্রামের ৬২ টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে “আলো ফাউন্ডেশন” ।
এসময় করোনাভাইরাসে বিপর্যস্ত কর্মহীন অসহায় প্রতিটি পরিবারকে ৬.৫ কেজি চাল, ১ কেজি আলু ,১/২কেজি ডাল বিতরণ করা হয়।
২৫ এপ্রিল পহেলা রমজানে করোনাভাইরাসের প্রভাবে গৃহবন্দি দিনমজুর এসব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনটি।
এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াসিন হোসেন সাগর বলেন, “আলো ফাউন্ডেশন”সবসময় অসহায় মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা এই ধরনের জনকল্যাণমূলক কাজ অভ্যাহত রাখব।”
সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন,” বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকল ছাত্র এবং সচেতন সকল নাগরিকদের দেশের এই দুঃসময়ে এগিয়ে আসা উচিত।তারা যদি অসহায়দের জন্য নিজেদের জায়গা থেকে এগিয়ে আসে তাহলে তাদের মুখে একবেলা হলেও খাবার জুটবে।”
এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনটির স্বেচ্ছাসেবক- কাদির হাসান কাজল,একরামুল হক, মাহমুদুল হাসান, সাদ্দাম হোসেন, আতিকুল ইসলাম, রবিউল,হাসিবুল শুভ, সাব্বির ও আসিফ।
সংগঠনটি সামনে আরো ১০০ হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণের ইচ্ছা প্রকাশ করেছেন। সেইসাথে পরবর্তী ত্রান বিতরণ কাজে এলাকার বিত্তবান ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বানও জানান।
উল্লেখ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী- তাদের বন্ধুদের নিয়ে নিজ এলাকায় ২০১৮ সালে প্রতিষ্ঠা করে “আলো ফাউন্ডেশন” নামক এই অরাজনৈতিক সংগঠনটি।
প্রতিষ্ঠার শুরু থেকে সংগঠনটি বিনামূল্যে রক্তদান,বৃক্ষরোপন কর্মসূচি, রাস্তাঘাট সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের দিকনির্দেশনা , বাল্যবিবাহ ও ইভটিজিং রোধসহ নানা ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালিত করে আসছে।