জামালপুরে নতুন করে আরও ৮ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ ও নার্স ও রয়েছেন। এনিয়ে জামালপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ৪৪ জনে।
শনিবার রাতে জামালপুর স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন করে আক্রান্তরা হলেন, ৪ জন চিকিৎসক, ১ জন নার্স, ১ জন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও ২ জন কনস্টেবল।
জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শফিকুজ্জামান জানান, নতুন করে আক্রান্ত সবাই চিকিৎসক, নার্স ও পুলিশ সদস্য। তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলায় ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমিত ওই ৪৪ জনের মধ্যে ৬ জন চিকিৎসকসহ ১৮ জনই স্বাস্থ্য বিভাগের কর্মী।
বার্তা বাজার / ডাব্লিও.এস